ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মেয়ের প্রেম নিয়ে যা বললেন শাহরুখ খানের স্ত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ১:৩৬

পরিচালক-প্রযোজক করন জোহরের আলোচিত শো ‘কফি উইথ করন’। এরই মধ্যে সপ্তম সিজনের বেশ কিছু এপিসোড প্রচার হয়েছে। প্রায় প্রতিটি এপিসোডে বিতর্কিত মন্তব্য করে তারকা অতিথিরা আলোচনার জন্ম দিয়েছেন। এবারের পর্বে তার অতিথি হিসেবে হাজির হয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে ও সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর।

নতুন পর্বের প্রোমো প্রকাশ করেছেন করন জোহর। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে করন তার ইনস্টাগ্রামে এটি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন—‘অসাধারণ এই নারীরা এসেছেন কিছু গরম কফি ফাঁস করার জন্য।’ স্বল্প সময়ের এই ভিডিওর শুরুতে গৌরি খানকে করন জোহর প্রশ্ন করেন মেয়ে সুহানা খানকে কী পরামর্শ দেবেন? জবাবে গৌরি খান বলেন, ‘একসঙ্গে কখনো যেন দুজন ছেলের সঙ্গে প্রেম না করে।’

২০২০ সালের ২২ মে জন্মগ্রহণ করেন শাহরুখ-গৌরি দম্পতির কন্যা সুহানা খান। এখন তার বয়স ২২। খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। জয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখবেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর ও অমিতাভের নাতি অগাস্ত্যা।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন সুহানা খান। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের