ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আগের চেয়ে ভালো, তবে শঙ্কামুক্ত নন রনি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ২:২৬

গাজীপুর মেট্রেপিলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে সম্পূর্ণ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। 

তিনি বলেন, “আমি সবসময় একটা কথা বলি বার্ন রোগী যতক্ষণ পর্যন্ত বাসায় না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণ শঙ্কামুক্ত বলতে পারি না। তবে গত দুই-তিন দিনের চেয়ে রনির অবস্থা আজকে অনেকটাই ভালো।”

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে ডা. সামন্ত লাল সেন একথা জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সামন্ত লাল বলেন, “রোববারও আমরা একটা মেডিকেল বোর্ড বসিয়েছিলাম, আজকেও একটু পর মেডিকেল বোর্ড বসবো।”

গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা তদন্তে গাজীপুর জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, “আমি রনির সঙ্গে কথা বলেছি, সে বলেছে আগের চেয়ে ভালো বোধ করছে। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি।”

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ চার জন দগ্ধ হয়েছেন। পরে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের