আরও ৩৯২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৯২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৯২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৫৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ৪৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১০২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এবছর ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১১ হাজার ৫৬৯ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট নয় হাজার ৬৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৫০১ জন।
একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ১০ হাজার ৪১ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট সাত হাজার ৯৪৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট দুই হাজার ৯৬ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫ জন মারা গিয়েছেন।
গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
প্রীতি / প্রীতি
বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস, পরীক্ষার্থীর কারাদণ্ড
নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসি
মিরপুরে দিনভর পোশাক শ্রমিকদের আন্দোলন, রাস্তায় মানুষের ভোগান্তি
লংমার্চের নামে গাড়িমার্চ করছে ১১ দলীয় জোট: সংস্কৃতিমন্ত্রী
তাহসিফ সাউরি হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ফেনীতে শতভাগ জিপিএ-৫’র ধারাবাহিকতা ভাঙল গার্লস ক্যাডেট কলেজ
'১৫শ গাড়ি নিয়ে লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন'
'শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে'
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি
বিশ্ব সঞ্চয় দিবস আজ
তাহসিফ সাউরি হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী