ডামুড্যায় ন্যায্যমূল্যে তৃতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি শুরু
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দারুলা আমান ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নিধারিত উপকারভোগী পরিবারের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় কিস্তিতে টিসিবির পণ্য চিনি, মসুর ডাল, সয়াবিন তেল বিক্রির সিন্ধান্ত হয়েছে।
ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতে বিক্রি করা হবে টিসিবির পণ্য। এ পর্যায়ে ৫ হাজার ৬৮১ জন উপকারভোগীর মধ্যে পরিবারপ্রতি ৫৫ টাকা দরে ১ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন- দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিন্টু সিকদার, ট্যাগ অফিসার, মেম্বার এবং ডিলারগত।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের