ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় ৩ মাসের শিশুকে ডোবায় ফেলে হত্যার অভিযোগ


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ৪:৩

ভোলা সদর উপজেলায় ডাকাতি করতে গিয়ে ৩ মাসের কন্যাসন্তান মারিয়াকে পানিতে ফেলে হত্যা করেছে ডাকাত দল- এমন অভিযোগ করেছে নিহত শিশুটির পরিবার। মঙ্গলবার (৬ জুলাই) মধ্যরাতে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে মঞ্জুর আলম নামে এক দিনমজুরের ঘরে ঘটনাটি ঘটে। নিহত শিশু মঞ্জুর আলম ও শাহনাজ বেগম দম্পতির দ্বিতীয় মেয়ে মারিয়া বেগম। তাদের দুই বছর বয়সী আরেকটি কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (৭ জুলাই) দুপুরে পুলিশ নিহত শিশুর মা ও বাবাকে থানায় নিয়ে যায়।

নিহত শিশুর পরিবার জানিয়েছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে ঘরের সামনের দরজা খুলে ৪ ডাকাত ঘরে প্রবেশ করে, যাদের সকলের শরীর কালো পোশাক দিয়ে ঢাকা ছিল। ঘরে প্রবেশ করার বিষয়টি টের পান মঞ্জুরের স্ত্রী শাহনাজ বেগম। একপর্যায়ে ডাকাতরা শাহানাজের হাত-পা ও মুখ বেঁধে ডাকাতি করে। ডাকাতি চলাকালে শহানাজের ৩ মাসের ঘুমন্ত শিশু মারিয়া সজাগ হয়ে কান্নাকাটি শুরু করলে ডাকাতরা তাকে ঘরের পেছনে থাকা ডোবায় ফেলে হত্যা করে। পরে ঘরে থাকা ১ হাজার ২০০ টাকা এবং এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল। ডাকাত দল যাওয়ার পর কৌশলে শানহাজ শব্দ করলে ঘরে থাকা তার ঘুমন্ত স্বামী মঞ্জুর আলম ও শানহাজের শাশুড়ি সজাগ হয়ে পুকুর থেকে শিশু মারিয়ার মৃতদেহ উদ্ধার করেন।

বিষয়টি পুলিশকে অবহিত করলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন এবং ওসি (তদন্ত) আরমান হোসেনসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য শিশুটির মৃতদেহ নিয়ে যান। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুটির বাবা ও মাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ঘটনাটির সুষ্ঠ‍ু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়