মিচেল জনসনের হোটেল রুমে সাপ
ক্রিকেট খেলতে কলকাতায় অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন। একসময় প্রতিপক্ষ ব্যাটসম্যানদের তটস্থ করে রাখা এই ক্রিকেটার ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন কলকাতায়। তার হোটেল রুমে ঘুরে বেড়াচ্ছে একটি সাপ!
লিজেন্ডস লিগ ক্রিকেট খেলতে এখন ভারতে জনসন। এই টুর্নামেন্ট সাবেক তারকা ক্রিকেটারদের একই তাবুর নিচে এনেছে। এই সাবেক অজি পেসার খেলছেন ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে।
সোমবার নিজের ইনস্টাগ্রামে সাপের ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন জনসন। ভয় পেয়েছেন কি না জানা যায়নি, তবে ভক্তদের কাছে জানতে চেয়েছেন এই সাপটি কোন ধরনের?
জনসন ক্যাপশনে লিখেছেন, ‘কেউ কি জানেন এটি কোন ধরনের সাপ? আমার হোটেল রুমের দরজার সামনে ঘোরাঘুরি করছে।’
লিজেন্ডস লিগে প্রথমবার বল করেই বীরেন্দর শেবাগের উইকেট পান জনসন। যদিও শেবাগের নেতৃত্বাধীন গুজরাট জায়ান্টস ম্যাচটি জিতেছে তিন উইকেটে। জনসন তার দায়িত্ব বেশ ভালোভাবে পালন করেন তিন ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নিয়ে।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ