ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শামসুন্নাহারের গোলে এগিয়ে গেল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২২ বিকাল ৬:২

বদলি হিসেবে খেলায় নেমেই বাজিমাত করে দেন শামসুন্নাহার জুনিয়র। মাঠে নেমেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। প্রথমার্ধে তারই করা লক্ষ্যভেদে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এগিয়ে গেলো।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার (সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকে বাংলাদেশ আক্রমণে। ম্যাচঘড়ির ১ মিনিটে মারিয়া মান্দার দূরপাল্লার শট গোলকিপার শুয়ে পড়ে তালুবন্দি করেন।

১০ মিনিটে চোট পেয়ে সিরাত জাহান স্বপ্না উঠে যান। তার জায়গায় শামসুন্নাহার জুনিয়র মাঠে নামেন।

চার মিনিট পর বাংলাদেশ এগিয়ে যায়। ডান প্রান্তে মনিকা চাকমার ক্রসে শামসুন্নার জুনিয়রের দারুণ প্লেসিং জড়িয়ে যায় জালে। এতে গ্যালারিতে থাকা দর্শকরা স্তব্ধ হয়ে যান।

এর আগে বাংলাদেশ সময় বিকলে সোয়া ৫ টায় শুরু হয় নেপালের কাঠমান্ডুতে নারী সাফের ফাইনাল। বাংলাদেশ ও নেপাল মুখোমুখি এই ঐতিহাসিক ফাইনালে।

শেষ পর্যন্ত ফাইনালের একাদশে অভিজ্ঞ ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন সেমিফাইনালের একাদশ অপরিবর্তিত রেখেই ফাইনালের দল সাজিয়েছেন।

বাংলাদেশ দল

রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’