ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় বিট পুলিশিং পরিষেবা কার্যক্রম শুরু


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ৪:২৭
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া থানার উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানুষের বাড়ি এবং হাট-বাজারে গিয়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিট পুলিশিং পরিষেবা শুরু হয়েছে। বুধবার (৭ জুলাই) সকালে সোনালী মার্কেট, গজারিয়া বাজার, দড়িকান্দি বাজার, ইসমানিরচর, হোসেন্দী বাজার এলাকায় এ পরিষেবা কার্যক্রম শুরু করেন গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোজাম্মেল হোসেন। 
 
দেখা গেছে, এ সময় গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিট অফিসার ও থানা ডিউটি অফিসারের মোবাইল নাম্বারসংবলিত স্টিকার লাগিয়ে দিয়েছেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন- গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই  তাপস, এসআই মো. মশিউর রহমান, এএস আই মো. আব্দুল জলিল, এএসআই আমিনুর রহমান, এএসআই নিজাম, দৈনিক সকালের সময় পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান সাগর প্রমুখ।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন