ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দৌলতখানে মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ৪:৪৫
মুজিবর্ষে একটি পরিবারও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা অনুযায়ী ভোলার দৌলতখানে প্রথম পর্যায়ে গৃহহীন ও ভূমিহীন ৪২টি পরিবারে মাঝে দুই শতক খাস জমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করা হয়। এতে স্বজনপ্রীতির মাধ্যমে  সচ্ছল ব্যক্তির নামে ঘর বরাদ্দ ও ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও এ উপজেলায় সাদিয়া আফরোজ লিমা নামে এক গৃহবধূ তার জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মুজিববর্ষের প্রধানমন্ত্রীর উপহার ঘর পাওয়ার অভিযোগ উঠেছে। পরবর্তীতে ওই গৃহবধূর স্বামী ব্যাংক কর্মকর্তা মুজিবর্ষের ঘরটি পারভীন নামে এক নারীর কাছে বিক্রি করে দেন। এমনকি সহকারী শিক্ষা অফিসারের বাবার নামেও এ উপজেলায় ঘর বরাদ্দ রয়েছে।

দুই শতক সরকারি খাস জমির ওপর নির্মিত সেমিপাকা প্রথম পর্যায়ের প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। দুই কক্ষবিশিষ্ট ঘরের সঙ্গে একটি রান্নাঘর, একটি সংযুক্ত টয়লেট ও ব্যবহারের জন্য প্রয়োজনীয় জায়গা রাখা হয়েছে। গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশের ৬৪ জেলার ৪৮২টি উপজেলার সাথে সংযুক্ত হয়ে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে মাঝে প্রথম পর্যায়ে এ ঘরগুলো হস্তান্তর করেন। এরই ধারাবাহিকতায় দৌলতখান উপজেলায় প্রথম পর্যায়ে ৪২টি ঘর হস্তান্তর করা হয়। তবে এ উপজেলায় ৪২টি ঘরের মধ্যে একটি ঘর কাগজে-কলমে হস্তান্তর দেখানো হলেও ৬ মাস পর এখনও নির্মাণ অসম্পূর্ণ রয়েছে।

সরজমিন দেখা যায়, উপজেলার চরপাতা হাই স্কুলসংলগ্ন পেধা বাড়ির দরজায় ১০টি গৃহ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে নাজমা বেগম নামে এক গৃহহীন নারীর নামে মুজিবর্ষের প্রথম পর্যায়ের একটি ঘর বরাদ্ধ দেয়া হয়। তবে ঘরটি কাগজে-কলমে হস্তান্তর দেখানো হলেও বাস্তব চিত্র ভিন্ন। হস্তান্তরের ৬ মাস পেরিয়ে গেলেও এখনো ঘরটি অনিয়মের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঘরের চালে টিন না থাকায় বৃষ্টিতে ঘরটির নির্মাণে ব্যবহৃত উপকরণগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়ার কথা থাকলেও উপজেলার বিভিন্ন স্থানে ভূমির মালিক ও সচ্ছল ব্যক্তিরাই পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর।

অভিযোগ রয়েছে, ঘর নির্মাণের কাজ অসমাপ্ত রেখেই বিল উত্তোলন করেছেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন। এছাড়াও তার গাড়িচালক ও গৃহপরিচারিোর নামেও দুটি ঘর বরাদ্দ রয়েছে। অন্যদিকে উপজেলা ভূমি অফিসের নাজিরের দুজন গৃহপরিচারিকার নামেও দুটি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। তবে আরো নামে-বেনামে ঘর বরাদ্দ দেয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকেই।

সুবিধাভোগীরা জানান, এসব ঘর নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের নির্মাণসামগ্রী। ফলে কিছু কিছু ঘরের ইতোমধ্যেই জানালার কপাট ঝুটে পড়ছে, টয়লেটগুলে হয়ে পড়ছে ব্যবাহারের অনুপোযুগী। এমনকি টয়লেটের প্যান বসানো হয়েছে পূর্ব-পশ্চিম দিকে, যার ফলে ব্যবহার করতে পরাছেন না তারা।
 
অনেকের দাবি, ঘরগুলো নির্মাণের সময় তাদের নিজেদের অর্থের মাধ্যেম হাজার হাজার টাকার বালু ক্রয় করে ভিটা ভরাট করেছেন। ইট-বালু পরিবহনের খরচও নিজেরা বহন করেছেন বলে জানান অনেকে। এছাড়াও প্রকৃত সুবিধাভোগীরা ঘর না পেয়ে সচ্ছল ব্যক্তিরা ঘর পাওয়ায় এসব ঘরে বসবাস করছেন না অনেকেই। ঘর নির্মাণের জন্য দুই শতক সরকারি খাস জমি বরাদ্দ দেয়ার কথা থাকলেও অধিকাংশ ঘরই নির্মাণ করা হয়েছে নিজস্ব ক্রয়কৃত জমিতে।

এ ব্যাপরে  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনসার আলী জানান, ঘর নির্মাণের ব্যাপারে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমার কাজ হচ্ছে ডিজাইন অনুযায়ী শ্রমিকদের কাজ বুঝিয়ে দেয়া। এসব ঘরের বরাদ্দের কোনো কাগজপত্ওর আমার কাছে নেই। সাবেক ইউএনও কাওসার হোসেন স্যার কাজগুলো বাস্তবায়ন করেছেন।
 
এ বিষয়ে দৌলতখানের সাবেক উপজেলা নির্বাহী অফিসার কাওসার হোসেন জানান, টিন সংকটের কারণে ঘরটির কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। 

এ বিষয় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা