শিবালয়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি
মানিকগঞ্জের শিবালয়ে একটি করবস্থানের কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার শিবালয় ইউনিয়নের বড়বোয়ালী কবরস্থানে এই ঘটনা ঘটে। ওই রাতে করবস্থানের ৬-৭ টি কবর খুঁড়ে সেখান থেকে ৪টি কবরের কঙ্কাল চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে করবস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বিষয়টি তাদের নজরে আসে। পরে কবরস্থানে ভেতরে গিয়ে তারা দেখেন ৬-৮ কবর খোড়াঁ রয়েছে। এর মধ্যে থেকে ৪টি কবরের কঙ্কাল নেই। তারা আরো জানান, এর আগেও একই কবরস্থান থেকে কয়েকবার কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনার দ্রুত তদন্ত করে কঙ্কাল চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোড় দাবি জানান স্থানীয়রা।এ বিষয়ে শিবালয় ইউপি চেয়ারম্যান ও কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি আলাল উদ্দিন আলাল বলে,, আমি খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখি সেখানে ৬-৭ টি কবর খুঁড়া। এর মধ্যে ৪ কবরে কঙ্কাল নেই। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় শিবালয় সার্কেল অফিসার নুরজাহান লাবনী ও শিবালয় থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ নুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিবালয় থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ নুর আলম বলেন, ঘটনাটি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied