ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাহিরপুরে সময়ের সাহসী ওসি আব্দুল লতিফ তরফদার


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ৪:৪৯
চলমান অদৃশ্য শক্তি করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন সময়ের সাহসী করোনা যোদ্ধা চৌকস পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার। তিনি সুনামগঞ্জের হাওরকেন্দ্রিক প্রত্যন্ত অঞ্চল তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত আছেন। তাকে দেখলেই মনে হবে সহজ-সরল আর সাদাসিদে। তিনি খুব সহজেই সাধারণ মানুষের সাথে মিশে যান।
 
তাহিরপুর থানায় যোগদান করার সাথে সাথেই যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় নেমেছেন অভিযানে। তবে এতে নানাবিধ বিপত্তি এলেও থেমে থাকেননি তিনি। তার চলমান সাহসী অভিযানে এই মরণ নেশা হতে এ অঞ্চলের যুবসমাজকে পূর্বের ন্যায় নেশাগ্রস্ত অবস্থায় দেখা যাচ্ছে না। তবে এতে উনার কর্মরত এলাকায় মাদক ক্রেতা-বিক্রেতা ও সেবনকারী অনেককেই টানতে হয়েছে জেলের ঘানি। মাদকবিরোধী যুদ্ধে তিনি একজন সফল যোদ্ধা।
 
এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিভিন্ন আলোচিত ঘটনাগুলোতেও রয়েছে তার বিশেষ চমক। এই হাওরকেন্দ্রিক প্রত্যন্ত অঞ্চলেও বেশিরভাগ সময় আইনশৃঙ্খলার অবনতির ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ পেলে অভিযোগের সাথে সাথে অনেককেই আটক করতে সক্ষম হয়েছেন তিনি। এছাড়াও ধর্ষণ ও হত্যাসহ চাঞ্চল্যকর ঘটনায় তার ভূমিকা রয়েছে প্রশংসনীয়। এমনকি এই প্রত্যন্ত অঞ্চলের অসচেতন জনগণকে আইন বিষয়ে সচেতন করতে তিনি বিভিন্ন হাট-বাজারে সচেতনতামূলক সভা করে যাচ্ছেন। ওসি আব্দুল লতিফ তরফদার অল্পদিনেই পেশাগত কাজের দক্ষতায় সাধারণ মানুষের কাছে জনসেবক হিসেবে পরিচিত লাভ করেছেন।
 
বর্তমান অদৃশ্য শক্তি করোনা ভাইরাস মোকাবেলায় জনগনকে রক্ষা করতে এই যুদ্ধেও রয়েছে তার দুর্বার সাহসী ভূমিকা। জীবনের ঝুঁকি নিয়ে চলছে এ অভিযান। তিনি সব সময় প্রতিটি পরিস্থিতিতে উনার কর্মরত এলাকার মানুষকে রক্ষায় রয়েছেন ফ্রন্ট লাইনে। জীবনযুদ্ধে আপসহীন সাহসী সৈনিক অকুতোভয় যোদ্ধা ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার। এই প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজার রাস্তাঘাটে ছুটে চলা এক বীর। রাত-দিন চলছে তো চলছেই, এ চলা তাহিরপুরের জনগণের কল্যাণে এক নিবেদিত যাত্রা। করোনা সংক্রমণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে জনগনকে সচেতন করতে নিজেই হ্যান্ডমাইক নিয়ে বলে যাচ্ছেন মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে বা‍ঁচুন, অন্যকে বাঁচান, দেশকে বা‍ঁচান, সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনা মেনে চলুন। তিনি পেশাগত কাজের দায়িত্ব পালনের পাশাপাশি থানা প্রাঙ্গণকে রেখেছেন পরিষ্কার-পরিচ্ছন্ন।
 
এ ব্যাপারে তার সাথে কথা হলে বলেন, দেশ ও দেশের মানুষের সেবা করার মহান ব্রত নিয়ে এ পেশায় যোগ দিয়েছি। অদৃশ্য শক্তি করোনা বিপর্যয়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত এলাকার জনগণকে সুরক্ষায় কাজ করছি, এটা আমার পেশাগত দায়িত্ব। আমার দায়িত্ব পালনে কখনো কঠোর হতে হয় আবার কখনো হৃদয়ের স্পন্দন দিয়ে ভালোবেসে জনগণের কাছে গিয়ে সেবা দিতে হয়। এতে আমি কর্মরত এলাকার মানুষের সহযোগিতা পেয়েছি। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি সব সময়ই মানুষের সেবা করে যেতে চাই। থাকতে চাই এ অঞ্চলের মানুষের মনের মাঝে।

এমএসএম / জামান

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন