মালদ্বীপে খেলতে যাচ্ছেন সাবিনা
আবারও মালদ্বীপের ঘরোয়া টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সাবিনা খাতুন। এর আগে আরও চারবার এই টুর্নামেন্টে খেলেছেন নারী দলের অধিনায়ক। সবমিলিয়ে এবার পঞ্চমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সাবিনা। সব ঠিক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর তিনি মালদ্বীপ রওনা হবেন।
সোমবার শেষ হওয়া নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হয়েছেন সাবিনা খাতুন। ৮ গোল করে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। সাবিনার সঙ্গে খেলতে যাচ্ছেন জাপানে জন্ম নেওয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। সাবিনা এবং সুমাইয়া দুজনই ঘরোয়া ফুটবলে খেলেন বসুন্ধরা কিংসের হয়ে।
বসুন্ধরা কিংসের এ দুই ফুটবলার মালদ্বীপে খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে। এটি মূলত মালদ্বীপ ডিফেন্স ফোর্সের ক্লাব। এই ক্লাবেই আগে তিনবার খেলে এসেছেন সাবিনা। সাবিনা ২০১৫ সালে প্রথম মালদ্বীপের ঘরোয়া ফুটবলে অংশ নিয়েছিলেন দেশটির ডিফেন্স ফোর্সের হয়ে। পরের বছর খেলতে গিয়েছিলেন ধিবেহি সিফাইং ক্লাবে।
চার ম্যাচে ৩১ গোল করে আলোড়ন সৃষ্টি করেছিলেন সাবিনা খাতুন। মালদ্বীপ ছাড়াও সাবিনা খাতুন খেলেছেন ভারতের ঘরোয়া ফুটবলে। ২০১৮ সালে সেথু এফসিতে খেলে সাত ম্যাচে ৬ গোল করেছিলেন বাংলাদেশের অধিনায়ক।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ