১০ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে সুনামগঞ্জে নতুন সড়কের উদ্বোধন
সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন অবহেলিত ছিল। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কথা দিয়েছিলাম এই ইউনিয়ন আর অবহেলিত থাকবে না। আমি আমার কথা রেখেছি। লক্ষণ শ্রী ইউনিয়নের সকল সমস্যা আমি আপনাদের সাথে নিয়ে এক এক করে সমাধান করে এটিকে একটি আধুনিক উন্নয়নশীল ইউনিয়ন হিসেবে রুপান্তিত করছি।
মঙ্গলবার সকালে এইচএফএমএলআইপি ও এলজিইডির বাস্তবায়নে ১০ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যায়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক হতে হালুয়ারগাও, ইসলামপুর, গোড়ারছড়া, ইচাগড়ি ও শান্তিগঞ্জ বাজারের সড়কের উদ্বোধন অনুষ্ঠান শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক মোহাম্মদ আলী খূশনুর, সুনামগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত