ময়মনসিংহে শান্তি নিবাস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু
সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জের সরকারী শিশু পরিবারের বালক শাখায় ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস প্রকল্প ময়মনসিংহ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু. এমপি।
সমাজ সেবা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক তাহমিনা আক্তার এর সভাপতিত্বে ও ভালুকার সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন এর উপস্হাপনায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ্ মোঃ ওয়ালী উল্লাহ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহের ডিডিএলজি জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, শান্তি নিবাস স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ঢাকা সমাজ সেবা অধিদপ্তরের (পরিকল্পনা ও উন্নয়ন) উপ-পরিচালক মোঃ সাদিকুল হক, ময়মনসিংহ জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান প্রমুখ। এ সময় শম্ভুগঞ্জ জি কে পি ডিগ্রি কলেজ এর ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ড মো সিরাজুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আলী হায়দার ভুইয়া, সহকারী পরিচালক আসাদুজ্জামান, ফারজানা আনসারী, রেদুয়ান হোসেন, সমাজসেবা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা সহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied