ময়মনসিংহে অসহায়দের জন্য ১০ টাকায় দুদিনের আহার বিক্রি শুরু করেছে জেলা পুলিশ
‘সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ দুস্থ-কর্মহীন মানুষের জন্য স্বল্প মূল্যের দোকান ১০ টাকায় দুদিনের আহার বিক্রি শুরু করেছে। বুধবার (৭ জুলাই) নগরীর টাউন হল মোড়সংলগ্ন পুলিশ অফিসার্স ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহের মানবিক পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।
এ সময় পুলিশ সুপার বলেন, লকডাউনের বিধিনিষেধ প্রতিপালনে রাস্তায় বের হওয়া কর্মহীন-দুস্থ মানুষজনকে আমরা ঘরে ফেরৎ পাঠাচ্ছি। পাশাপাশি সেই সব অনাহারী পরিবারে উদ্ভূত মানবিক বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছি। সেই ভাবনা থেকেই পুলিশের এই মানবিক উদ্যেগ। পুলিশের পরিদর্শক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারাদের স্বেচ্ছা অনুদানের অর্থে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। চলবে কঠোর লকডাউন শেষ না হওয়া পর্যন্ত।
পুলিশ সুপার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্বশীলতার সাথে করোনা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন। আমরা সরকারি কর্মচারীরা লকডাউন পরিস্থিতিতেও বেতন পাচ্ছি এবং ভালো আছি। আমাদেরও দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকেই হকার, স্বল্প আয়ের মানুষজন এবং নতুন করে বেকার, কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ ও নিরন্ন মানুষজনের পাশে দাঁড়াতে ‘সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক’ এমন উদ্যোগ নিয়ে ১০ টাকায় খাদ্য বিতরণ করা হচ্ছে, যাতে ময়মনসিংহ নগরীতে কেউ অনাহারে না থাকে।
তিনি আরো বলেন, একটি পরিবারের দুদিন চলবে সেই পরিমাণ খাদ্যপণ্য দেয়া হচ্ছে। সমাজের বিত্তবান কেউ পুলিশের এই উদ্যোগে সাড়া দিলে তাদেরও গ্রহণ করা হবে।
বিতরণকৃত খাদ্যপণ্যের মধ্যে ছিল- পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ, দুই কেজি আলু, পরিমাণমতো মসলা, পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বী, আবু রায়হান, ফাল্গুনী নন্দী, আলাউদ্দিন, কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied