ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

একই সাথে ৬ অপহরণকারী ধরে ইতিহাস গড়ল সাতকানিয়ার পুলিশ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২০-৯-২০২২ রাত ১১:১৭

সাতকানিয়ায় ভ্রাম্যমান এক ফেরীওয়ালাকে অপহরণের সময় ৬ অপহরণকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। (২০ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ৭টায় কেঁওচিয়া মাদারবাড়ি থেকে মো: মহি উদ্দীনকে (৫২) সিএনজি অটোরিকশাযোগে অপহরণ করে সোনাকানিয়ার পাহাড়ের দিকে নিয়ে গেলে তাঁর আত্ব চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে ৬ অপহরণকারীদের ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। মহি উদ্দীন লোহাগাড়া পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেওয়ারীখীল এলাকার মৃত আবুল হোসেন চৌধুরীর ছেলে। অপহরণের শিকার মহি উদ্দীন বলেন, সকালে অপহরনকারীরা আমার বাসা থেকে একটি সিএনজি অটোরিকশায় তুলে হাত বেঁধে আমাকে অপহরণ করে সোনাকানিয়া কালামিয়া পাড়ার পশ্চিমে পাহাড়ে নিয়ে যায়। সেখানে অপহরণকারীরা আমাকে মারধর করে টাকা দাবি করে। লোকজন আমার আত্ব চিৎকার শুনে এগিয়ে এসে আমাকে উদ্ধার করে অপহরনকারীদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অপহরণকারীরা হল, উপজেলার কেওচিয়া ইউনিয়নের মাদার বাড়ি এলাকার আমিনুল হকের ছেলে আবির আহমদ শাওন (১৮), মো: ইছমাইলের ছেলে মো: ইকবাল (২২), মো: হোসেনের ছেলে মিনহাজ (১৮) ও ঢেমশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাঙ্গরখীল এলাকার আমীর হোসেনের ছেলে কোরবান আলী (২০), আলতাজ মিয়ার ছেলে মোমিন (১৯) ও আব্বাস উদ্দীনের ছেলে সিএনজি চালক রাকিব (১৬)। সাতকানিয়া থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।

সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের

‎উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

নীলফামারীতে ৬ মাসে ভিসা প্রতারণার ২২ মামলা, গ্রেপ্তার ৬১

গাইবান্ধায় বাড়ছে অপরাধপ্রবণতা, ছয় মাসে ১২০ ধর্ষণ ও ২৪ খুন