কাশিমপুর কারাগারে বন্দি সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি হাজতি ফারমার্স ব্যাংকের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে । মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ২ টা ৪০ মিনিটে হাসপাতালে তার মৃত্যু হয়।
মারা যাওয়া হাজতি হলেন, পটুয়াখালী আদালত পাড়া এলাকার গাজী আজহার উদ্দীনের ছেলে গাজী সালাউদ্দীন (৬০)। তিনি দুদকের একটি মামলায় কারাগারে বন্দি ছিলেন।
কারাসূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত দেড়টার দিকে কারাগারে বন্দি সালাহউদ্দীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জরুরিভাবে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ৪০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গাজী সালাহউদ্দীন দুদকের একটি মামলায় তিন বছরের বিনাশ্রম দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে করাগারে বন্দি ছিলেন। তার কয়েদি নং-৭৫৭৫/এ।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied