মানিকগঞ্জে ডিবির অভিযানে ১০ মাদক কারিবারি গ্রেফতার
মানিকগঞ্জে গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ১০ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলার সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবির একাধিক টিম
গ্রেফতাররা হলো-সিংগাইর উপজেলার আজিমপুর মধ্যপাড়া এলাকার মৃত আওলাদের পুত্র আবুল কালাম (৩৫), বাইমাইল এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র মোবারক (৩৬),মধ্য সিংগাইর এলাকার মৃত নাছির আলীর পুত্র মোঃ কামাল (৪৪),নয়াডিঙ্গী এলাকার মৃত ছলিম বেপারীর পুত্র মোঃ কুদ্দুস বেপারী(৫৬), আজিমপুর এলাকার করম আলীর পুত্র চপল (৩৫),রাইদক্ষিন এলাকার মৃত বছির উদ্দিনের পুত্র চান মিয়া (৪৫), চর আজিমপুর এলাকার মোঃ খলিল শেখের পুত্র ফিরোজ শেখ (৪০), বড় কালিয়াকৈর এলাকার মৃত চমক আলীর পুত্র আল-আমীন (৩০) ও মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব আরঙ্গবাদ এলাকার মোঃ শেহের আলীর পুত্র হায়দার (২৬) এবং ঢাকা জেলার সাভার থানার নিমেরটেক এলাকার লিটন মিয়া (৩০)।
বুধবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যার দিকে ডিবির একাধিক টিম সিংগাইর উপজেলার
নয়াডিঙ্গি ও পূর্ব ভাকুম এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ১ লক্ষ ৭১ হাজার টাকা মুল্যের ১৫ গ্রাম হেরোইন ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সিংগাইর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied