ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চ্যাম্পিয়নদের অপেক্ষায় বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ১১:৪৬

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার সেরার ট্রফি নিয়ে বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় নেপাল থেকে ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। এক ঘণ্টার ফ্লাইট শেষে দুপুর সোয়া ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের।

বিমানবন্দরে সাবিনাদের অভ্যর্থনা জানাবেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার সঙ্গে থাকবেন মন্ত্রণালয় ও ফেডারেশনের কর্মকর্তারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নারী ফুটবল দলের সদস্যরা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সংবাদ সম্মেলন শেষ করে ছাদখোলা বাসে উঠবেন সানজিদা-কৃষ্ণারা। বাসটি নারী দলের জন্য সুসজ্জিত করা হয়েছে। এই বাসে দাঁড়িয়ে মেয়েরা ট্রফি হাতে নগরবাসীর সঙ্গে ট্রফির আনন্দ ভাগাভাগি করবেন।

বাসটি বিকেলের দিকে বাফুফে ভবনে আসবে। বাফুফে ভবনে ফুটবলারদের গ্রহণ করবেন সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে ভবনেও আরেকটি সাংবাদিক সম্মেলন হবে। সেই সংবাদ সম্মেলনের পরই দিনের পর্ব শেষ হবে বলে জানা গেছে।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’