শালিখায় আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা
বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। আর এ দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্তসময় পার করছেন মৃৎশিল্পীরা। পূজা শুরুর নিদৃষ্ট সময়ের আগেই মা দূর্গাকে পরিপূর্ণরুেপ তুলতে হবে মন্ডপে। সেজন্য মৃৎশিল্পীরা রাতদিন ব্যস্ত প্রতিমা তৈরির কাজে।ইতিমধ্যেই প্রতিমা তৈরির কঠামোর মাটির কাজ শেষ করে শুরু হয়েছে রং ও সাজসজ্জার কাজ। সরেজমিনে গিয়ে দেখা যায় মাগুরা, শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের কয়েকটি পূজামণ্ডপে দেবীদূর্গা ও তার বাহক শিংহের প্রতিমাসহ তৈরি করা হয়েছে মহিষাসুরের প্রতিমা। এছাড়াও দেবী লক্ষী,সরস্বতি,দেব কার্তিক, গনেশ,ও তাদের বাহক ইদুর,হাস আর ময়ূর। সবার উপরে রেখেছে মহাদেবের প্রতিমা,সর্বক্ষণ প্রতিমা তৈরিতে ব্যস্তসময় পার করছে মৃৎশিল্পীরা। শালিখা উপজেলার দরিশলই গ্রামের মৃৎশিল্পী (ভাষ্কর) নির্মল কুমার পাল জানান, গতকয়েক মাস ধরে তারা দেবীদূর্গার প্রতিমা তৈরির কাজ করছেন। শুধু জীবিকার জন্য নয় দেবী দুর্গার প্রতিমার মূর্তি তৈরিতে রয়েছে তাদের শিল্প সংস্কৃতি ও ধর্মীয় অনুভুতি ভক্তি আর ভালোবাসা। মৃৎশিল্পী নির্মল কুমার আরো বলেন, দূর্গোউৎসব উপলক্ষে প্রতি বছর সাত থেকে আটটি প্রতিমা তৈরি করেন তিনি কিন্তু এবার রং ও সাজসজ্জার দাম বৃদ্ধির কারনে এবার পুজামন্ডপের সংখ্যা কম হলেও তিনি উপজেলার দরিশলই, শতখালীসহ পার্শ্ববর্তী উপজেলার মাঝাইল,খাজুরা,নারিকেলবাড়ীয়া মোট ৬টি পূজামন্ডপে প্রতিমা তৈরির কাজ করছেন বলে জানান। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে পূজার মুল আনুষ্ঠানিকতা। তাই দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শুরু হয়ে গেছে দেবী দূর্গা আগমনের প্রহর গোনা চলছে মন্ডপ তৈরির সাজসজ্জার কাজ শালিখা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিতান চন্দ্র বিশ্বাসের কাছ থেকে জানা যায় এবার হিন্দু ধর্মাবলম্বীদোর মাঝে দুর্গোৎসবকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই গত বছর তুলনায় এবার মন্দিরে সংখ্যা কম হলেও উৎসবের আমেজ একটু বেশি থাকবে এমনটাই মনে করেন তিনি। এবার শালিখা উপজেলার সাতটি ইউনিয়নের ধনেশ্বরগাতী ২৭ টি, তালখড়ি ২৫ টি, আড়পাড়া ২১ টি, শতখালী ১২ টি, শালিখা ১৪ টি, বুনাগাতী ৪৪ টি, গঙ্গারামপুর ১৮ টি মোট ১৬১ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে জানান।
এমএসএম / এমএসএম
কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি
পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
নোয়াখালীর দুই আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান: ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার
রৌমারীতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন মজনু
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
নওগাঁয় পৃথকভাবে দু'টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ
মরহুমা সাজেদা মেমোরিয়াল ট্রাস্টের উদ্দ্যেগে ৫শত জন রোগির ফ্রী চিকিৎসা সেবা প্রদান।
হাকিমপুরে "দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬" উদ্বোধন
বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
রাণীনগরে ডেঙ্গু নির্মূলে ৩ মাসের সমন্বিত অভিযান শুরু