গজারিয়ায় লকডাউনের সপ্তম দিনে প্রশাসনের তৎপরতা, মাস্ক না থাকায় জরিমানা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকিতে কঠোর অবস্থানে দেখা গেছে পুলিশ-সেনাবাহিনী ও গজারিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দলকে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আজ বুধবার (৭ জুলাই) গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক না পরায় পাঁচজনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর, স্বরাষ্ট্র-মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ রেজাউল করিম, লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম, ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মনসুর আহমেদ জিন্নাহ, গজারিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন শেষের দিন চলছে। লকডাউন বাস্তবায়নে সকাল থেকে বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকিতে কঠোর অবস্থানে দেখা গেছে পুলিশ-সেনাবাহিনী ও গজারিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত টিমকে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় উপজেলার বিভিন্ন এলাকায় সবজি ও জরুরি পণ্যের দোকানপাট ছাড়া অন্য কোনো দোকানপাট খুলতে দেখা যায়নি। অন্যদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কম দেখা গেছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী, ভবেরচর ও বাউশিয়া পাখির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে থানা ও হাইওয়ে পুলিশ।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied