ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাবিনা-সানজিদারা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ২:০

নেপালের কাঠমান্ডুতে নতুন ইতিহাস গড়ে অবশেষে দেশের মাটিতে পা রেখেছে নারীদের সাফ জয়ী বাংলাদেশ দল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্মারক ট্রফিটি নিয়ে বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে গোলাম রব্বানী ছোটনের দল। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারানো দলটিকে ঘিরে রয়েছে নানান আয়োজন। পুরো ঢাকাই এখন উৎসবের নগরী।  

বিমানবন্দরে মিষ্টিমুখ করা হবে সাফ জয়ী সাবিনা-সানজিদাদের। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পাশাপাশি বাফুফের কর্মকর্তারাও রয়েছেন। এরপর বিমানবন্দর থেকে বিজয়ীদের ছাদখোলা বাসটি কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয় সরণী ফ্লাইওভার, তেজগাঁও, মগবাজার-মৌচাক-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে।

পুরো বাসে সাফ জয়ী ট্রফি ছাড়াও দলের ছবি মোড়ানো রয়েছে। থাকছে সাউন্ড সিস্টেম। বাজবে বিজয়ের গান। ছাদ খোলা বাসে চড়ে খেলোয়াড়রা পৌঁছাবেন বাফুফে ভবনে। মতিঝিলে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন।

প্রীতি / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’