ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে দূর্গাপূজা হবে উপজেলার ৩৮ টি মন্দিরে


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ৩:১২

জয়পুরহাটের আক্কেলপুরে বিভিন্ন স্থানের ৩৮ টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে । প্রতিমা তৈরিতে কারিগররা অক্লান্ত প্ররিশ্রম করে ব্যস্ত সময় করছেন। মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির কমিটির সাথে বৈঠক করেছেন উপজেলা প্রশাসন।

আক্কেলপুর পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, এই উপজেলায় দূর্গা পূজা হবে ৩৮ টি মন্দিরে। এর মধ্যে আক্কেলপুর পৌর এলাকায় ৮টি, রুকিন্দীপুর ইউনিয়নে ৭ টি , সোনামুখী ইউনিয়নে ৩ টি মন্দিরে, গোপিনাথপুর ইউনিয়নে ১০ টি, রায়কালী ইউনিয়নে ৭টি ও তিলকপুর ইউনিয়নের ৩টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রায় প্রতিটি মন্দিরের প্রতিমা বানানোর কাজ প্রায় শেষ। কারিগররা ব্যস্ত সময় পার করছেন তাদের হাতের ছোঁয়ায় সর্বোচ্চ সৌন্দর্য প্রকাশ করতে। অনেক মন্দিরে চলছে প্রতিমা শুকানোর কাজ। এবছর দেবী দূর্গা আসবেন গজে ও গমন করবেন নৌকাতে। 

আসন্ন শারদীয় দূর্গাপূজাকে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে মন্দির কমিটির সাথে ২১ সেপ্টেম্বর বুধবার প্রস্তুতিমূলক সভাও করেছে উপজেলা প্রশাসন। সভায় মন্দির কমিটির সঙ্গে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক , আক্কেলপুর দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা প্রমুখ।

আক্কেলপুর দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান, ইতোমধ্যেই এবারের শারদীয় দূর্গোৎসব উৎসব মুখর পরিবেশে উদযাপনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। কোন প্রকার অপ্রিতীকর ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে নিরাপত্তাও জোরদার থাকবে। সকলের অংশগ্রহণে এবারের পূজা স্বতর্স্ফূত ভাবে উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে।’
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘আসন্ন দূর্গা পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন,‘ আসন্ন দূর্গা পূজাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন সদা সর্বদা তৎপর থাকবে।’

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ