সিরাজগঞ্জের কৃতিসন্তান জয়নুল আবেদীন রোজ-এর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন
যুক্তরাজ্যে বসবাসরত সিরাজগঞ্জ জেলার কৃতিসন্তান ম. জয়নুল আবেদীন রোজ ইন্ডিয়া সরকার অনুমোদিত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান "ম্যাজিক বুক অফ রেকর্ড" থেকে সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তিনি যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব-এর সভাপতি এবং লন্ডন পোয়েটস্ ক্লাবের সভাপতি। এছাড়া তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি একাধারে কবি, সাংবাদিক, সম্পাদক এবং সংগঠক। তিনি বাংলাদেশের জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর বিশেষ প্রতিনিধি এবং যুক্তরাজ্যের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। এছাড়া ইংরেজি দৈনিক বাংলাদেশ ডায়েরি-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। তিনি বাংলাদেশ সরকার ও জাতিসংঘ অনুমতি "সার্চ হিউম্যান রাইটস সোসাইটি"-এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক। দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয়ে তিনি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তিনি বলেন, "আমি এই সম্মানে ভূষিত হয়ে অত্যন্ত আনন্দিত। কৃতজ্ঞতা প্রকাশ করছি "ম্যাজিক বুক অফ রেকর্ড" কর্তৃপক্ষের প্রতি আমাকে এই সম্মানের যোগ্য মনে করায়। বিভিন্ন গুণীজন আমাকে বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন। আমি তাদের প্রতিও কৃতজ্ঞ, এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।" তিনি দেশ ও প্রবাসের সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চেয়েছেন যেন সারাজীবন মানবতার সেবায় কাজ করে যেতে পারেন।
এমএসএম / এমএসএম
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড
আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন
রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি
নাগরপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার জরিমানা
মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর ও হত্যার হুমকি,থানায় জিডি
ধামরাইয়ে ড্রেজারে ডাকাতির ঘটনায় ছয় ডাকাত গ্রেপ্তার