সৎ বাবা ও মায়ের বিরুদ্ধে অভিযোগ
রূপগঞ্জে স্কুল শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তৌসিফ (১১) নামের এক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সৎ বাবা ও মা মিলে ওই শিশুটিকে হত্যা করেছে বলে অভিযোগ করেন আসল বাবা। যদিও শিশুটির মায়ের দাবি, তার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে। ঘটনার পর থেকেই সৎ বাবা জুলহাস মিয়া পলাতক রয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিমুলিয়া এলাকায় ঘটে এ ঘটনা। তৌসিফ উপজেলার পাইস্কা এলাকার জামাল উদ্দিনের ছেলে। তৌসিফ জনতা স্কুলের ৪র্থ শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী বলে জানা গেছে।
জামাল উদ্দিন জানান, গত ২০০৮ সালে পাইস্কা এলাকার আব্দুর রহমানের মেয়ে শিলা আক্তারকে বিয়ে করেন জামাল উদ্দিন। এরপর তাদের সংসারে তৌসিফ নামের এক ছেলে সন্তান হয়।
গত এক বছর আগে শিলা আক্তার জামাল উদ্দিনের বোন আমেনা আক্তারের স্বামী জুলহাস মিয়ার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। আমেনার সংসারে ৩টি মেয়ে রয়েছে। এক পর্যায়ে জামাল উদ্দিনকে ডিভোর্স দিয়ে শিলা আক্তার জুলহাস মিয়াকে নিয়ে পালিয়ে যান এবং বিয়ে করেন। বিয়ে করার পর জামাল উদ্দিনের বোন আমেনা আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। প্রথম স্ত্রীর দেয়া ওই মামলায় জুলহাস মিয়া জেলও খাটেন।
এরপর আদালত থেকে জামিনে এসে ৩ কন্যা সন্তানসহ আমেনা আক্তারকে জুলহাস মিয়ার পাইস্কার বাড়িতে রাখেন। আর দ্বিতীয় স্ত্রী শিলা আক্তারকে শিমুলিয়া এলাকার শাকিল মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছেন। জামাল উদ্দিন একমাত্র সন্তানকে নিজের কাছে রাখতে চাইলেও সাবেক স্ত্রী শিলা আক্তার নিজের কাছে (শিমুলিয়া এলাকার ভাড়া বাড়িতে) রেখে দেন।
জামাল উদ্দিন অভিযোগ করে আরো জানান, রাত অনুমান সোয়া ৮টার দিকে তার ছেলে তৌসিফকে শ^াসরোধে হত্যা করে ঝুলিয়ে রাখে মা শিলা আক্তার ও সৎ বাবা জুলহাস মিয়া। পরে জামাল উদ্দিনের বাড়িতে লাশ নিয়ে এসে বলা হয় ছেলে তৌসিফ আত্বহত্যা করেছে।
এ ব্যপারে তৌসিফের মা শিলা আক্তার জানান, তিনি সন্ধ্যায় কাঞ্চন বাজারে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ওইখানে পরিক্ষা নিরিক্ষা করতে দেরি হয়। সাড়ে ৮টার দিকে শিলাকে খবর দেয়া হয় ছেলে তৌসিফ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। তবে এ ঘটনায় তিনিসহ সৎ বাবা জুলহাস মিয়া জড়িত নয় বলেও দাবি করেন শিলা আক্তার।
এ বিষয়ে রূপগঞ্জ থানার (ওসি/তদন্ত) হুমায়ুন কবির বলেন, এটি হত্যা না আত্বহত্যা এখন বলতে পারছিনা। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে। এ ঘটনায় শিশুর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যার অভিযোগ এনে অভিযোগ দিয়েছেন।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের