ব্যাটসম্যান র্যাংকিংয়ে আরও নামলেন বাবর
শীর্ষস্থান থেকে নামতে নামতে আইসিসি ব্যাটসম্যান র্যাংকিংয়ে চারে নামলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪৬ রানের দারুণ ইনিংস খেলে তাকে পেছনে ফেলেছেন ভারতের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।
ব্যাটসম্যান র্যাংকিংয়ে সবার উপরেই আছেন বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে হাফ সেঞ্চুরির পর ক্যারিয়ার সেরা ৮২৫ রেটিং পয়েন্ট তার। দ্বিতীয় স্থানে থাকা এইডেন মার্করামের সঙ্গে পাকিস্তানি ওপেনারের ব্যবধান ৩৩ পয়েন্টের। বিরাট কোহলি (১৬) এক ধাপ নিচে নেমে জসব বাটলারের পরে।
বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস এক ধাপ উন্নতি করে ৫২তম। হার্দিক পান্ডিয়া দিয়েছেন বড় লাফ, অজিদের বিপক্ষে ৭১ রানে অপরাজিত থেকে ২৩ ধাপ এগিয়ে ৬৫তম ব্যাটসম্যান। বাংলাদেশের সাকিব আল হাসান দুই ধাপ নেমে ৭১-এ। ভারতীয় ব্যাটসম্যান অক্ষর প্যাটেল ২৪ ধাপ এগিয়ে ৩৩তম।
অলরাউন্ডার তালিকাতেও হার্দিকের দারুণ অগ্রগতি। দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে ভারতীয় অলরাউন্ডার। গ্লেন ম্যাক্সওয়েল ও জেজে স্মিটকে এক ধাপ করে নামতে হয়েছে। সাকিব আগের মতোই শীর্ষে আছেন।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ