সর্বস্তরের জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শিবলী সাদিক
যে মানুষগুলো ক্ষেতে খামারে কাজ করে জীবিকা নির্বাহ করে, রিক্সা চালিয়ে, মানুষের ঘরবাড়ি বানিয়ে দিনের পর দিন পার করে এমন মানুষগুলো এবং শহরের স্কুল ও কলেজের শিক্ষক, ডাক্তারসহ শিক্ষিত মানুষের পাশাপাশি নিজের এলাকার প্রয়োজন অভাব নিয়ে সরাসরি জনপ্রতিনিধির সঙ্গে কথা বলতে পারবেন এমন বিষয় সচরাচর কারো ভাবনায় আসে না। শুধু ভোটের সময় এই সমস্ত অভাবগ্রস্ত মানুষের প্রয়োজন এবং মূল্য বাড়লেও বছরের পর বছর তাদের কেউ খোঁজ রাখে না। আর জনপ্রতিনিধিরাতো তাদের পাশেই যায় না। এমন অবস্থায় বর্তমান সরকারের অর্জন ও করণীয় প্রসঙ্গে জনতার মুখোমুখি হয়ে এলাকার সর্বস্তরের জনগণের নানা প্রশ্নের জবাব দিয়ে, সেই পুরনো ধ্যান ধারণা ভেঙে দিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি শিবলী সাদিক এমপি।
এই অনুষ্ঠানে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হলো জনগণের ভোট নিয়ে এমপিরা নির্বাচিত হবার পর অনেকেই এলাকাকে ভুলে যান। অনেকেই জনগণকে দেয়া প্রতিশ্রুতি মনে রাখেন না। জনগণের কাছে কোন জবাবদিহি করেন না। এই ধারা পরিবর্তনের লক্ষে এই প্রথম জেলার নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর মহাবিদ্যালয় মাঠে সংসদ সদস্য শিবলী সাদিকের ব্যক্তিগত উদ্যোগে এই (জনতার মুখোমুখি জনপ্রতিনিধি) অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের নানা প্রশ্নের সম্মুখীন হন এবং তার উত্তর দেন। সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে বলেছেন, জনগণের মুখোমুখি সেই জনপ্রতিনিধি দাঁড়াতে পারে যার সততা ও সৎ সাহস আছে। জনগণের করের টাকা দিয়ে জনপ্রতিনিধিদের বেতন হয়, ভাতা হয়, সকল কার্যক্রম পরিচালিত হয়। তাই জনগণের সেবা করাই জনপ্রতিনিধিদের পবিত্র দায়িত্ব। এমপি শিবলী সাদিকের সততা এবং সৎ সাহস আছে বলেই জনতার আদালতে দাঁড়িয়ে জনগণের সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। অনুষ্ঠানের সাহসী প্রশংসা করে প্রতিমন্ত্রী পলক আরো বলেন, সকল আসনের জনগণের এমন সৌভাগ্য হয় না যে জনতার আদালতে একজন সংসদ সদস্য আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জনগণের সকল বিচার, সকল আদেশ, নির্দেশের উত্তর মুখোমুখি দিচ্ছেন। আগামীতে সারা বাংলাদেশর প্রতিটি সংসদীয় আসনের এমপি শিবলী সাদিকের এ উদ্যোগ অনুসরণ করে জনগণের মুখোমুখি হবেন।
অনুষ্ঠানে কৃষক, নারী শ্রমিক, শিক্ষক, গণমাধ্যমকর্মীরা সরকারি বরাদ্দে সঠিক ব্যবহার, সরকারি প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ডিজিটাল শিক্ষা কার্যক্রম তৃণমূলে ছড়িয়ে দেয়া, সেচ, সারের ন্যায্য মূল্য নিশ্চিত করা, গ্রমীণ কাঁচা রাস্তা পাকাকরনসহ বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এমপি শিবলী সাদিকের করণীয় সম্পর্কে জানতে চান।
এ সময় এমপি শিবলী সাদিক বলেন, অতীতের বিএনপি-জামায়াত সরকার মুখে উন্নয়নের কথা বলে দুর্নীতি পাহাড় গড়েছেন, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন, বিদ্যুৎ না দিয়ে খাম্বা দিয়েছেন, অন্ধকারে দেশকে ডুবিয়ে রেখেছেন, কৃষকদের সার না দিয়ে গুলি করে হত্যা করেছেন। কিন্তু আজকের প্রধানমন্ত্রী জনগণের টাকায় গৃহহীনদের বাড়ি দিয়েছেন, বিপুল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করন করেছেন, পদ্মা সেতুসহ অসংখ্য সেতু, উন্নত সড়ক, নতুন নতুন রেলপথ করে যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছেন। দেশকে উন্নয়নের মহাসড়কে ধাবিত করেছেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের পর ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ আলোচনায় অংশ নিতে গিয়ে এলাকার বেকার যুবক মফিজুল ইসলাম কর্মসংস্থানের দাবী করলে তৎক্ষণাৎ তাকে একটি অটো চার্জার গাড়ী কেনে দেবার প্রতিশ্রুতি দেন এমপি শিবলী সাদিক। পাশাপাশি প্রশ্নকারীদের সাধ্যমত জবাব দেয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন উত্থাপিত সমস্যার সমাধানের পদক্ষেপ নেবেন বলে জানান। অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক (ডিউক চৌধুরী)।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied