ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর দুপুরে মহানগরের চরপাড়া পুরোহিত পাড়া 'হোটেল সালতানাতে' অনুষ্ঠিত হয়েছে জেলা আওয়ামীলীগের বর্ধিতসভা । এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকট জহিরুল হক খোকা।
বর্ধিতসভাটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
সভায় নেতৃবৃন্দ জেলা পরিষদ মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান কে নির্বাচনে বিজয়ী করার প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অধ্যাপক ইউসুফ খান সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ফরিদ আহমেদ, এডভোকেট জালাল উদ্দীন, মমতাজ উদ্দিন মন্তা, অধ্যাপক ইউসুফ খান পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ ,শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বক্কর সিদ্দিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিব্বির আহমেদ চৌধুরী মিরন,সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাশার ভাসানী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী আব্দুর রফিক,জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার উল আবেদীন খান তুহিন, এডভোকেট এমদাদুল হক সেলিম,হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও মসিক মেয়র ইকরামুল হক টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর মোর্শেদ রাজু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক।
এছাড়াও ঈশ্বরগঞ্জ পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার , ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান আনিস, ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম।
এমএসএম / এমএসএম
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
Link Copied