ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রুপনা চাকমার জন্য ঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২২ বিকাল ৫:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ, ২০২২ এর শিরোপা বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের একজন গর্বিত সদস্য রুপনা চাকমার জন্য তার নিজ শহর রাঙ্গামাটিতে একটি ঘর নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়েছে।

প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুপনা চাকমার জীর্ণ কুটিরের ছবি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান যে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। রুপনা চাকমা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক হয়েছেন।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রুপনা চাকমা ও ঋতুপূর্ণাকে শুভেচ্ছা জানাতে মিষ্টি, ফল ও ফুল নিয়ে তাদের বাড়িতে যান।- বাসস

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১