সংকট মোকাবিলায় বৈশ্বিক সংহতিতে জোর প্রধানমন্ত্রীর
করোনাভাইরাস মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, খাদ্য ও জ্বালানি সংকটে গোটা বিশ্ব কঠিন সময় পার করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ পরিস্থিতি মোকাবিলায় বহুপক্ষীয় সহযোগিতা ও বৈশ্বিক সংহতি জোরদার করতে হবে।
বুধবার ডি-৮ মন্ত্রীদের ২০তম কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সরকারপ্রধান।প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্ব একটি কঠিন সময় পার করছে। কোভিড-১৯ মহামারির অভিঘাত এখনও শেষ হয়নি। এর মধ্যেই দুটি দেশের মধ্যে যুদ্ধ চলছে। তার ওপর বিভিন্ন বিষয়ে চলছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা।
‘খাদ্য এবং জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সময়ে বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা প্রয়োজন। পাশাপাশি বৈশ্বিক সংহতি আগের চেয়ে বেশি মনোযোগের দাবি রাখে।’
বর্তমান পরিস্থিতিতে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার ফলে সারা বিশ্বে সৃষ্ট মানবিক সংকট সাহসিকতার সঙ্গে মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকারপ্রধান।
তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞায় সারা বিশ্বে খাদ্য, সার, বিদ্যুৎ-জ্বালানি এবং অন্যান্য পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হচ্ছে।
‘যুদ্ধের প্রভাবে বাংলাদেশের মতো দেশগুলোকে সবচেয়ে বেশি ধকল সইতে হচ্ছে। প্রয়োজনীয় জিনিসের দাম বেশিরভাগ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সাহসিকতার সঙ্গে এই মানবিক সংকট মোকাবিলায় আমাদের সবার এগিয়ে আসা উচিত।’
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ