নবাবগঞ্জে ছাগলকে বাঁচাতে গিয়ে, ট্রাক্টর খাদেঃ প্রাণ হারালো শিশু
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ইতি বেগম নামের ১০ বছরের এক শিশু নিহত হয়েছেন। এসময় নয় বছরের শিশু জয়া খাতুন এবং নাজমা খাতুন (৪৫) নামের দুইজন আহত হয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ইতি বেগম নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (গীরবপাড়া) গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। আহতরা হলেন একই গ্রামের আঃ আলীমের মেয়ে জয়া খাতুন ও চান মিঞার স্ত্রী নাজমা খাতুন। বুধবার বিকেলে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের হরিপুর গরীবপাড়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবী।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও মিডিয়া অফিসার বিভূতি ভূষণ রায় জানান, বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গরীবপাড়া হতে ট্রাক্টরের বগিতে উঠে নাজমা খাতুন, শিশু জয়া ও শিশু ইতিকে সাথে নিয়ে হরিপুর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাক্টরটি হরিপুর গরীবপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছিলে একটি ছাগল সড়কের মাঝামাঝি স্থানে চলে আসে। এই পরিস্থিতিতে ওই ছাগলটিকে বাঁচাতে গিয়ে চালক ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাক্টরটির বগীতে থাকা শিশু ইতি বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং আহত হন শিশু জয়া ও নাজমা খাতুন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ট্রাক্টরটি হেফাজতে নেন এবং মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। ওসি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটির চালক পলাতক আছে। নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied