ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

২৪ ঘণ্টায় মৃত্যু ১৪ : যশোরে করোনা ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের


এম এ পাভেল,  যশোর photo এম এ পাভেল, যশোর
প্রকাশিত: ৭-৭-২০২১ বিকাল ৬:৩৯
আসা-যাওয়ায় ব্যস্ত হাসপাতাল ও আশপাশের ক্লিনিকের অ্যাম্বুলেন্স। হুইসেলের শব্দে মানুষ বড়ই কাতর। দিন-রাত হাসপাতালে আসছে নতুন নতুন রোগী। শনাক্ত ও আক্রান্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। কান্নায় ভারি হচ্ছে বাতাস, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। 
 
যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আর এম ও ডা. আরিফ আহমেদ বুধবার ৭ জুলাই এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ১৫৫ জন ও ইয়েলো জোনে ৮৮ জন।
 
তাদের মধ্যে ছয় জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন। এক হাজার ২০ জনের নমুনা পরীক্ষা করে ৩৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর সদরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ২০৩ জন, এছাড়া কেশবপুরে ২৬ জন, ঝিকরগাছায় ৩০ জন, অভয়নগরে ৫২ জন, মনিরামপুরে ২৭ জন, বাঘারপাড়ায় ১২ জন, শার্শায় ১৯ জন এবং চৌগাছায় চারজন। এই নিয়ে জেলায় করোনায় শনাক্ত হয়েছে ১৪ হাজার ১৭০ জন।
 
এদিকে গত দু মাস আগেও করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম থাকলেও ধিরে ধিরে তা বেড়েছে বহুগুণ। বিষয়টি এখন অতি শঙ্কার যা,ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের। 

এমএসএম / জামান

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা

লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু

গজারিয়ার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

বিচারপ্রার্থীদের পাশে দাঁড়াতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান বিচারপতি জাফর আহমেদের

বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগ

ঠাকুরগাঁওযয়ে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

কুতুবদিয়ায় সংঘর্ষের মামলায় ‘নির্দোষ’ তিনজনকে আসামী করার অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

শিক্ষার মধ্যে কোন বৈষম্য থাকবে না- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী

মেহেরপুরে আন্তর্জাতিক তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

কৃষক বাচ্চুর ‘বীজের জাদুঘর’

রাজশাহীতে ছেলের করা মুগুরের আঘাতে স্কুলশিক্ষক নিহত