ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে : ওবায়দুল কাদের


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৯-২০২২ দুপুর ৩:৫৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে, নিরপেক্ষ নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ ও নড়াইলের মধ্য দিয়ে প্রবাহিত মধুমতী নদীর ওপর নির্মাণাধীন সেতুর চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতের নির্দেশে মিউজিয়ামে চলে গেছে। ওটা আর ফিরে আসা সম্ভব নয় আপাতত। নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমি আশ্বস্ত করছি। এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। এই শেখ হাসিনা সরকার নির্বাচনের মূল দায়িত্ব পালন করবে। অন্যান্য গণতান্ত্রিক দেশ যেমন ভারতে যে সরকার ক্ষমতায় থাকবে, তার অধীনেই নির্বাচন হয়। এখানে যারা যারা দায়িত্বে থাকবে যেমন পুলিশ, সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরা কিন্তু সরকারের অধীনে নয়, এরা সবাই নির্বাচন কমিশনের অধীনে থাকবে। তিনি বলেন, বিএনপি বার বার একই কথা বলে পানি ঘোলা করছে। পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এগুলো করে লাভ হবে কিনা আমি জানি না। তবে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না এলে তাদের কোনো বিকল্প পথ আছে বলে আমার মনে হয় না। 

নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে মন্ত্রী জানান, আগামী মাসে মধুমতী সেতুর উদ্বোধন করা হবে। এ সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত