মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচন
দুই জন শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে লিখিত অভিযোগ
কেশবপুরের সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচনে ২ জন শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র অভিভাবক মোঃ আনিসুর রহমান খাঁন নিজে বাদী হয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগ হওয়াই তাদের মনোনয়ন পত্র মুলতবী রেখে বাকী প্রার্থীদের চুড়ন্ত বাছাই সম্পন্ন করা হয়েছে। শিক্ষা বোর্ডের আইনী মতামতের ভিত্তিতে পরবর্তীতে তাদের ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে। পূর্ব নির্ধারিত তারিখে নির্বাচন না হওয়ার আশংকা।
কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ১১ অক্টোবর। গত ১৫ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল পত্রিকায় প্রকাশ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন পযর্ন্ত বিভিন্ন পদে ২ টি প্যানেলে ২ জন শিক্ষক প্রতিনিধিসহ ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার ছিলো মনোনয়ন পত্র বাছাইর শেষ দিন।
সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজইডিং অফিসার ও কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রশিদ গত বুধবার (২১সেপ্টেম্বার) সকালে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন মনোনয়ন পত্র বাছাইয়ের জন্য। বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র অভিভাবক মোঃ আনিসুর রহমান খাঁন ২ জন শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও সাধারণ শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দন্ডিত ব্যাক্তি হিসাবে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রশিদের দপ্তরে নীতিমালা পরিপন্থী ও বিধি বর্হিভূত ভাবে মনোনয়ন পত্র জমা দেওয়ায় লিখিত অভিযোগ করেন। যার কারণে গতকাল মনোনয়ন পত্র বাছাই কালে অভিযুক্ত ২ জন শিক্ষক প্রতিনিধির মনোনয়ন পত্র বাছাই মুলতবী রেখে বাকী প্রার্থীর মনোনয়ন পত্র বাছাই চুড়ান্ত করেন। যার কারণে আগামী ১১ অক্টোবরের পূর্ব নির্ধারিত তারিখে নির্বাচন না হওয়ার আশংকা হয়ে দাঁড়িয়েছে।
এব্যপারে মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রশিদের নিকট জানতে চাইলে তিনি জানান, ২ জন শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে লিখিত অভিযোগ হওয়ায় তাদের মনোনয়ন পত্র মুলতবি রাখা হয়েছে। এ বিষয়ে শিক্ষা বোর্ডের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে। বোর্ডের আইনি মতামত না-পাওয়া পযর্ন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান