ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৭৮


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৯-২০২২ দুপুর ৪:৩১

দেশে গত ২৪ ঘণ্টায় ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২০ হাজার ১৪৮ জনে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬১ হাজার ৮১৯ জন।২৪ ঘণ্টায় ৪ হাজার ৮১২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৯৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এমএসএম / এমএসএম

বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস, পরীক্ষার্থীর কারাদণ্ড

নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসি

মিরপুরে দিনভর পোশাক শ্রমিকদের আন্দোলন, রাস্তায় মানুষের ভোগান্তি

লংমার্চের নামে গাড়িমার্চ করছে ১১ দলীয় জোট: সংস্কৃতিমন্ত্রী

তাহসিফ সাউরি হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফেনীতে শতভাগ জিপিএ-৫’র ধারাবাহিকতা ভাঙল গার্লস ক্যাডেট কলেজ

'১৫শ গাড়ি নিয়ে লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন'

'শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে'

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

বিশ্ব সঞ্চয় দিবস আজ

তাহসিফ সাউরি হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন

ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী

শূন্য পাস প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা