দাবী আদায়ের লক্ষ্যে বিরামপুর পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ৫ দফা ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রকল্প বাস্থবায়ন (পিআইও) কর্মকর্তা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে ১২ সেপ্টেম্বর সোমবার থেকে আগামী ২১ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত অর্ধদিবস ও ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ। তারই ধারাবাহিকতায় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী বলেন, প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন করা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদের নাম পরিবর্তন ও আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ নিয়োগ, পদোন্নতি ও চলতি দায়িত্বে পদায়নের দাবি আদায়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নির্দেশনা অনুযায়ী ১২ সেপ্টেম্বর সোমবার থেকে ২১ সেপ্টেম্বর বুধবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধদিবস ও ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতির পালন করেছি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied