ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

টি-টয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো স্কটল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ১২:০

আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে সব দল তাদের স্কোয়াড ঘোষণা করলেও বাকি ছিল স্কটল্যান্ড। বৃহস্পতিবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড। সম্ভাব্য সেরা দল নিয়েই অস্ট্রেলিয়াতে যাচ্ছে স্কটিশরা।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতানো পেসার জশ ডেভি এবং ব্র্যাড হুইল এ বছরের বিশ্বকাপ দলেও জায়গা করে নিয়েছেন। এ ছাড়া তরুণ ব্যাটার ব্র্যান্ডন ম্যাকমুলেন প্রথমবারের মতো স্কটল্যান্ডের বিশ্বকাপ দলে। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার আলি ইভান্স, গ্যাভিন মেইন, ব্যাটার অলিভার হেয়ারস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে 'বি' গ্রুপে থাকা স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে ১৭ অক্টোবর হোবার্টের বেলেরিভ ওভালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: রিচার্ড বেরিংটন (অধিনায়ক), জর্জ মুনসি, মাইকেল লিস্ক, ব্র্যাডলি হুইল, ক্রিস সোল, ক্রিস গ্রিভস, সাফিয়ান শরিফ, জশ ডেভি, ম্যাথু ক্রস, ক্যালাম ম্যাকলিওড, হামজা তাহির, মার্ক ওয়াট, ব্র্যান্ডন ম্যাকমুলেন, মাইকেল জোন্স এবং ক্রেগ ওয়ালেস।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’