ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইন্টারনেটে আর থাকছে না পাসওয়ার্ড!


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ১২:৫৭

ইন্টারনেটে যেকোনো অ্যাকাউন্টে লগ ইনের জন্য কোনো পাসওয়ার্ডের দরকার হবে না। টেকলজি সংস্থাগুলোর এমন দাবিতে অবাক হয়েছেন নেটিজেনরা। ধারণা করা হচ্ছে পাসওয়ার্ড অবলুপ্ত হলে আরও সুরক্ষিত হতে পারে ইন্টারনেট। মেটাভার্স নিয়ে ইতোমধ্যে টেক দুনিয়ায় হৈ চৈ পরে গেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের অ্যাকাউন্ট যেমন হ্যাকারদের নজরে থাকে ঠিক তেমনই মেটাভার্সেও সাইবার হানা হবে। তাই মেটাভার্সকে আরও সুরক্ষিত করতেই এই প্রযুক্তি তৈরি করছে টেক সংস্থাগুলো।

পাসওয়ার্ড মুক্ত ভবিষ্যতের জন্য ইতোমধ্যে গবেষণার কাজ শুরু করেছে অ্যাপল, গুগল ও স্যামসাংয়ের মতো কোম্পানিগুলো। এই সংস্থাগুলো ইতোমধ্যে নিজেদের বায়োমেট্রিক অথেনটিকেশন ফিচার নিয়ে এসেছে। আঙুলের ছাপ, ফেস আনলকের মাধ্যমে লগ ইন করা যাচ্ছে বিভিন্ন সার্ভিসে। 

মেটাভার্সে লগ ইনের জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। পরিচয় নিশ্চিত করতে সেখানে বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার হবে। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের মতে মেটাভার্সের ভবিষ্যৎ হবে পাসওয়ার্ডমুক্ত।

মেটাভার্সে বায়োমেট্রিক অথেনটিকেশন শুরু হলে ভুয়া অ্যাকাউন্টের লাগাম টানা যাবে। বায়োমেট্রিক অথেনটিকেশন শুরু হলে কোনো রোবট সেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না। পরিচয় নিশ্চিত করলে তবেই মেটাভার্সে প্রবেশ করা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, ধীরে ধীরে পাসওয়ার্ড বিলুপ্ত হয়ে যাবে। টিকে থাকবে শুধুমাত্র বায়োমেট্রিক অথেনটিকেশন।

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা