দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিস্ময় জাগিয়েছে : কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি যখন পর্যুদস্ত তখন শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিস্ময় জাগিয়েছে।
তিনি বলেন, জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় সরকার এবং আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে মহামারির বিরুদ্ধে সফলতার সাথে লড়ে যাচ্ছে।
বুধবার (৭ জুলাই) সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
করোনার প্রথম ঢেউ সরকার অত্যন্ত দক্ষতার সাথে সামাল দিয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এখন আবার হঠাৎ মহামারি দেখা দিলে নমুনা পরীক্ষার সুযোগ সম্প্রসারণ, সুরক্ষা সামগ্রী সংগ্রহ, দেশব্যাপি চিকিৎসা নেটওয়ার্ক তৈরিসহ সম্মুখ সারির যোদ্ধা এবং অসহায় মানুষের সুরক্ষায় শেখ হাসিনা সরকারের সুদক্ষ কর্মপ্রয়াস বিশ্বসভায় প্রশংসিত হলেও দেশের রাজনীতিবীদ ও মিডিয়ার একটি অংশের প্রশংসা করতে এক ধরনের কার্পন্য দেখা যায়। কর্মের ন্যূনতম স্বীকৃতিও তাদের কাছ থেকে পাওয়া যায় না বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। বাড়ছে অনাকাঙ্খিত মৃত্যু। নিজের সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি অন্ধ সমালোচনার বিপরীতে সহযোগিতার মনোভাব নিয়ে সবার এগিয়ে আসা প্রয়োজন।
সঙ্কট মোকাবিলায় সকলের সহযোগিতার মনোভাব থাকা জরুরি জানিয়ে তিনি বলেন, অপ্রয়োজনে বা সামান্য প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। নিজের সুরক্ষার জন্য নিজে সচেতন না হলে আমাদের কেউই বাঁচাতে পারবে না। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
একটি মহল অবিরাম সরকারের অন্ধ সমালোচনা করে যাচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, রাজনীতিবীদদের একটি অংশের পাশাপাশি গণমাধ্যমের একটি অংশও সরকারের দোষ খুঁজে বেড়াচ্ছে। তারা সরকারের ভালো কিছু দেখতে পায় না। দেখতে পায় না কোন সাফল্য।
শেখ হাসিনা সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সমালোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে চায় কিন্তু ঢালাও সমালোচনা এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার সরকারের কর্ম উদ্যমকে ব্যাহত করে।
তিনি বলেন, সঙ্কটে, দুর্যোগে দলমত নির্বিশেষে সবারই দায়িত্বশীল হতে হয়। সরকার বিরোধী রাজনীতি যারা করছেন, জনগণকে সচেতন করাও তাদের দায়িত্ব। যদি তারা জনগণের জন্য রাজনীতি করেন।
অদৃশ্য শত্রু করোনা মহামারি থেকে দেশ ও জনগণের সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনাকালে রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো। কিন্তু বিএনপি মিথ্যাচার করে যাচ্ছে। করোনার উচ্চমাত্রার সংক্রমণকালেও বিএনপি অসহায় মানুষের পাশে না থেকে পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে।
প্রীতি / প্রীতি
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত