ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শনিবার ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা-হন্ডুরাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ৪:৫৩

আগামীকাল শনিবার ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে জ্যামাইকার মুখোমুখি হবে মেসি-দি মারিয়ারা।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নেয়ার অপেক্ষায় স্কালোনির শিষ্যরা। ৩৩ ম্যাচ ও দুই বছরেরও বেশি সময় ধরে অপরাজিত আর্জেন্টিনা। 

কাতার বিশ্বকাপ শুরুর আগে শেষবারের মতো আন্তর্জাতিক সূচিতে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে জাতীয় ফুটবল দলগুলো। এখন পর্যন্ত হন্ডুরাসের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ২০১৩ সালে ৩-১ ও ২০১৬ সালে ১-০ গোলে জিতেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই ম্যাচের আগে সরাসরি একাদশ ঘোষণা করেননি আর্জেন্টাইন কোচ। তবে কোন পজিশনে কে খেলতে পারেন সে বিষয়ে প্রচ্ছন্ন ধারণা দিয়েছেন স্কালোনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ফাকুন্দো মেদিনা, লিসান্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি ও হোয়াকিন কোররেয়া।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’