রূপগঞ্জে ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ফের মানববন্ধন-বিক্ষোভ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ কর্মী রাকিব হাসান (২২) হত্যা মামলার আসামীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে নিহতের স্বজনসহ স্থানীয় এলাকাবাসী ফের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর এশিয়ান হাইওয়ে বাইপাস ও ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গোলাকান্দাইল এলাকায় এক কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসচীর পর প্রতিবাদ সভায় গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক এমদাদুল হক লিপু, নিহত রাকিব হাসানের বোন ও মামলার বাদী আখি ও মুন্নিসহ বক্তারা অভিযোগ করে বলেন, দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্রি এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজ দেলোয়ার হোসেনসহ দেলোয়ার বাহিনীর সদস্যরা নির্মম ভাবে এলোপাথারি ভাবে কুপিয়ে হত্যা করেছে রাকিব হাসানকে। ঘটনার তিন হয়ে গেলেও আসামীরা এখনও ধরাছোয়ার বাইরে রয়েছে। মামলার আসামীদের গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের দাবি জানান তারা।
এর আগে, নিহত রাকিব হাসানের বোন আখি আক্তার বাদী হয়ে ৬ জনকে নামীয় ও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, গোলাকান্দাইল পুর্বপাড়া এলাকার আসমত আলীর ছেলে শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন, জাকির হোসেনের ছেলে সজীব মিয়া, পাচাইখা টেলাপাড়া এলাকার সাফির ছেলে হামজালা, নায়েব আলীর ছেলে আফজাল, গোলাকান্দাইল এলাকার আসমত আলীর ছেলে জাকির হোসেন ও মৃত আব্দুর রহিমের ছেলে মিল্লাত।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের আইনজীবী কাকন
মির্জাগঞ্জে উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান
নিজ অর্থায়নে বক্স কালভার্ট নির্মাণ করে প্রশংসায় ভাসছেন নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ
কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মর্তুজা
উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট সেলিম রেজা সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত
মনপুরায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
মধুখালীতে ছাত্র ছাত্রীদের অটো ভাড়া কমানোর অনুরোধ করলেন রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান
টুঙ্গিপাড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ কমিউনিটি সভা অনুষ্ঠিত
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?