রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিএনপির সমাবেশ
২৩ সে সেপ্টেম্বর বিকাল ৩টায় মোহাম্মদপুর এলাকায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশ স্থলে উপস্থিত হন বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ীকমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান সঞ্চালনায় ছিলেন জনাব আমিনুল হক সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা আব্দুর সালাম। তিনি বলেন ভোট চুরির নির্বাচন আর করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন গনবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কে আর ক্ষমতায় রাখা যাবেনা। ভোলার পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রদল নেতা কে, হত্যার দায় আওয়ামী লীগ এর নিতে হবে। সমাবেশ সুন্দর ও নিরপেক্ষ করে দেওয়ার জন্য ,তেজগাঁও জোনের ডিসি ও মোহাম্মদপুর থানার ওসি কে ধন্যবাদ জানান বিএনপির নেতা আব্দুর সালম।
সমাবেশে প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম খান বিএনপির এই প্রবীন নেতা বলেন এই সরকারের অধিনে আগামীতে কোনো নির্বাচনে বিএনপি যাবেনা।
তারাঁ দিনের ভোট রাতে করে,শেখ হাসিনার অধিনে আর নির্বাচনে যাবেনা বিএনপি। তিনি বলেন১৯৯১ সালে আমাদের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মোহাম্মদপুর সহ পাঁচটি আসনে প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পাঁচটিতে প্রার্থী হয়ে দু'টি তে পাশ,করেছিলেন। তিনি এও বলেন এই মোহাম্মদপুরের মাটি বিএনপির জন্য। আপনারা সঠিক নির্বাচন দিলে বিএনপি বিপুল ভোটে বিজয় হবে সারাদেশে। নজরুল ইসলাম আরও বলেন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা।
আরও উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালি তিনি বলেন আমারা স্ত্রী ও সন্তানদের কাজ থেকে বিদায় নিয়েই রাজপথে নেমেছি এই সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। তিনি আরও বলেন আমাদের দুঃখ হয় বিএনপির আমলে মোহাম্মদপুরের সাবেক ছাত্রদল নেতা ইমামুল হাসান হেলাল জেল হাজতে গেলেও এখনো তাঁকে আমরা মুক্ত করতে পারিনি, অতিবিলম্বে তার মুক্তির দাবী করেন এই নেতা।
সভায় আরও উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম মতিন, বিএনপির নেতা তাবিত আউয়াল নাজিমুদ্দিন আলম,সাবেক ডাকসুর ভিপি খায়রুল কবির খোকন, বিএনপির স্বেচ্ছাবিষয়ক সম্পাদক মির সরাফত আলি সফু,আরও উপস্থিত ছিলেন বিএনপির মহিলা নেত্রী শিরিন সুলতানা।
এমএসএম / এমএসএম
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউল কবির পল
বসিলা গার্ডেন সিটিতে ছওয়াবের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ
কেআইবিতে সংস্কার কাজের টাকা নিয়ে বিভ্রান্তি
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের শ্রদ্ধাঞ্জলি
গুলশান-বনানী ও হাতিরঝিল লেক উন্নয়নে রাজউক ও সিটি করপোরেশনের সমন্বিত জোরদার নির্দেশ
মোহাম্মদপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত
বনানী কবরস্থানের পাশে শহীদের স্পা সেন্টারে চলছে দেহব্যবসা ও মাদক বাণিজ্য
আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার
সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ
মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার
স্বাচিপের আজীবন সদস্য হয়েও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক