বীরের বেশে নিজ জেলা সাতক্ষীরায় ফিরলেন অধিনায়ক সাবিনা
বীরের বেশে নিজ জেলা সাতক্ষীরায় ফিরলেন সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়ী ক্যাপ্টেন সাবিনা খাতুন। ওরিয়ন স্পোর্টিং একাডেমির পক্ষে পেলেন বীরোচিত সংবর্ধনা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস থেকে খোলা পিক-আপে করে ক্যাপ্টেন সাবিনা খাতুনকে নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জজকোর্টে এসে শেষ হয়।
এসময় সড়কের দু'ধারে জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে হাত নেড়ে ফুল ছিটিয়ে ক্যাপ্টেন সাবিনা খাতুনকে অভিবাধন জানান। সেও সকলকে হাত নাড়িয়ে ও ফুল ছিটিয়ে অভিবাধনের জবাব দেন। সাবিনার খোলা পিক-আপে সাজেক্রিসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, সাজেক্রীসের সহ সভাপতি আশরাফুজ্জামান আশু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ক্রীড়া সংস্থার ফারহা দিবা খান সাথী, শিমুন শামস প্রমুখ।
এর আগে অধিনায়ক সবিনাকে ওরিয়র ক্লাবের আয়োজনে সার্কিট হাউসে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আজ শুক্রবার ভোরে ঢাকা থেকে শহরের সবুজবাগের বাড়িতে আসেন। নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা বলেন, মাঠে নামার আগে দেশের মানুষ যেভাবে আমাদের ফেইসবুকেসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাপোর্ট করেছে তাতে আমাদেরকে ভালো খেলতে আরও বেশি উজ্জীবিত করেছে। তারা আমাকে সাপোর্ট করেছেন। আজকে আমাকে এই সাদরে গ্রহন করেছেন এবং সম্মাননা দেখিয়েছেন সেজন্য জেলাবাসীর কাছে আমি চির কৃতজ্ঞ। গত একযুগ ফুটবলের পিছনে সময় দিয়েছে যার জন্য সাফল্য এসেছে। আগামীতে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবো। আকবর স্যারের কারনে আমি সাবিনা হতে পেরেছি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied