ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মেসির জোড়া গোল, দারুণ জয়ে রেকর্ড গড়ল আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ১০:৩৫

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। অপর গোলটি এসেছে লাওতারো মার্টিনেজের পা থেকে। ম্যাচের ১৬তম মিনিটে মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন মেসি। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬৯তম নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এ জয়ের ফলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকল আর্জেন্টিনা। এতে হয়ে গেল রেকর্ডও। এর আগে ১৯৯১-৯৩ সালে আলফিও বাসিলের অধীনে টানা ৩৩টি ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা দল। এবার নিজেদের ছাড়িয়ে গেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।  ১৯৯১-৯৩ সালে আর্জেন্টিনার টানা অপরাজিত থাকা ওই ৩৩ ম্যাচের মধ্যে দুটি ম্যাচ ‘রেস্ট অব আমেরিকা’ ও ‘রেস্ট অব ওয়ার্ল্ড’ এর বিপক্ষে। সেই দুটি ম্যাচ অবশ্য ফিফা স্বীকৃত ছিল না।

শুধু নিজেদেরই ছাড়িয়ে যাওয়া নয়, আর্জেন্টিনার সামনে হাতছানি আছে সর্বকালের সেরার রেকর্ড ভেঙে দেওয়ার। আর চারটি ম্যাচে অপরাজিত থাকলেই মেসিরা ভেঙে দেবে ইতালির রেকর্ড (৩৭ ম্যাচে অপরাজিত)।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’