ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের দাফন সম্পন্ন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ১২:১১
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের খোশারপাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৬৯) বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টায় কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
 
শুক্রবার বিকেল ৩টায় খোশারপাড়-কাজী জোড়পুকুরিয়া শাহী ঈদগাহ মাঠে রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মরহুমের শেষ বিদায়ে স্মৃতিচারণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আশ্রাফুল হক, পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ হামিদ, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, এডভোকেট শাহজাহান, বাংগড্ডা ফাজিল মাদরাসা প্রভাষক মাওলানা জালাল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, সেলিম মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজ সেবক গাজী আবু জাফর ও মরহুমের ছেলে শাহ ইমরান। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব’সহ উপজেলার সামাজিক ও রাজনীতিক নেতৃবৃন্দ। মরহুমের কফিনে জাতীয় পতাকা দিয়ে সম্মান প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আশ্রাফুল হক ও পুলিশ কর্মকর্তা এবং সদস্য বৃন্দ।
 
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা ও নাতি নাতনী’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত