ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার সময় হয়েছে : জ্যোতি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ২:১২

বাছাইপর্বে দুর্দান্তভাবে খেলে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে দৃঢ় প্রত্যয়, তারা কতটা উন্নতি করেছে তা দেখিয়ে দিতে চান গোটা বিশ্বকে।

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ খেলা চূড়ান্ত হওয়ার পর শুক্রবার রাতে এমন কথাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক। জ্যোতি বলেন, ‘আমরা এখানে এসেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবং আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি, এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমরা কতটা ভালো, দল হিসেবে কতটা উন্নতি করেছি।’

আবুধাবির শেখ জায়দে স্টেডিয়ামে বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১২ রানে হারায় বাংলাদেশ। ব্যাট হাতে কম পুঁজি গড়লেও বল হাতে দারুণ বোলিংয়ে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। বিশ্বকাপ নিশ্চিতের পাশাপাশি বাছাইয়ের ফাইনালও খেলবে বাংলাদেশের মেয়েরা। সুযোগ আছে চ্যাম্পিয়ন হয়েই দক্ষিণ আফ্রিকা যাওয়ার।

তার আগে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। পুরো টুর্নামেন্ট জুড়েই নিজেদের সেরাটা ধরে রেখেছেন জ্যোতির দল।

‘পুরো টুর্নামেন্টে আমার সতীর্থরা যেভাবে খেলেছে, অধিনায়ক হিসেবে আমি গর্ব অনুভব করি। আজকে যদিও একটু ক্লোজ ম্যাচ ছিল। তারপরও আমার বিশ্বাস ছিল সবার প্রতি। দলের সবারও বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা বের করে আনতে পারব। মেয়েরা দারুণ বোলিং ও ফিল্ডিং করেছে।’ -এভাবেই বলছিলেন জ্যোতি।

এমন পারফরম্যান্সে জ্যোতি কৃতিত্ব দিচ্ছেন সতীর্থদের। দলের সবাই তাকে দারুণ সমর্থন দিয়েছে জানিয়ে জ্যোতি আরও বলেন, ‘আমার জন্য এটা অনেক বড় অর্জন। কারণ, প্রথমবার এত বড় ইভেন্টে খেলেছি দলের সঙ্গে। দলের সিনিয়ররা, সবাই আমাকে সাপোর্ট দিয়েছেন, সাহস দিয়েছেন। কোচ ও স্টাফরা সবসময় ইতিবাচক আবহ দিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন।’

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরটি। বাছাইপর্ব থেকে বাংলাদেশ-আয়ারল্যান্ডসহ মোট ১০ দল লড়বে ট্রফির লড়াইয়ে। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে