শাহজাদপুরে পূরবী থিয়েটারের বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভ্রার্তৃপ্রতিম সংগঠন পূরবী থিয়েটার ও শিশু সংগঠন ভোর হলো তৃতীয় বারের মত বাংলা লোকনাট্য উৎসবের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আসমত আলী, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ আলম, কবি আতিক সিদ্দিকী, নাট্যব্যক্তিত্ব কাজী শওকত। শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি মমতাজ উদ্দিন শেখ, কবি ম.জাহান, অভিজ্ঞা নৃত্য একাডেমির পরিচালক রেবেকা সুলতানা, শহিবাজ খান সানি, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ। এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, সোহরাব হোসেন রূপক, কাজী কলি, প্রিয়ন্তী, বর্ণ, বন্ধন, ইফরাত জাহান অন্যন্যা। সঙ্গীত পরিবেশন করেন, লোকগান পরিবেশন করেন, সুরঞ্জন কুমার শুভ, ভাওইয়া গান পরিবেশন করেন, রেজোয়ান মন্ডল, ধূয়া গান পরিবেশন করেন, আব্দুল মতিন। নৃত্য পরিবেশন করেন, বর্ণ দত্ত ও অঙ্কিতা সূত্রধর। এ অনুষ্ঠানে তবলায় ছিলেন, অভিজিৎ কর্মকার ও জিপসিতে ছিলেন, দীলিপ কুমার সূত্রধর।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন