মানিকগঞ্জে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা: আটক ১
মানিকগঞ্জে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার অভিযোগে সোহেল নুরুন নবী (২৬) নামে একজনকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।শুক্রবার রাতে উপজেলার পুটাইল ইউনিয়নের কৈতরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জের ইটনার তারাশ্বর এলাকার রেনু মিয়ার ছেলে। আটক সোহেল নেত্রকোনার কেন্দুয়ার রাজনগর এলাকার মৃত আলতু মিয়ার ছেলে ও নিহতের শ্যালক।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, রুবেল তার পরিবার নিয়ে মানিকগঞ্জের সদরের কৈতরা এলাকায় থাকতেন। স্থানীয় মামুন হ্যাচারিতে শ্রমিকের কাজ করতেন এবং রাতে সেখানে থাকতেন তিনি। গত ১৬ সেপ্টেম্বর কৈতরায় রুবেলের বাসায় বেড়াতে আসেন শ্যালক সোহেল নুরুন নবী।
রাতে হ্যাচারিতে গেলে রুবেলকে সেখান থেকে ইট চুরি করতে দেখে নিষেধ করেন সোহেল। কিন্তু শুক্রবার রাতেও তাকে একই কাজ করতে দেখেন শ্যালক। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারতে গেলে ঘরের ভিতর থেকে দা এনে রুবেলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন সোহেল।
ওসি আব্দুর রউফ আরও বলেন, খবর পেয়ে হ্যাচারি থেকে রাতেই সোহেলকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied