ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভক্তের সঙ্গে সহিংস আচরণ করেছেন রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ৪:৩৪

বিশেষ চাহিদাসম্পন্ন ভক্তের সঙ্গে বাজে আচরণ করার মাশুল দিতে হচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। গত এপ্রিলে গুডিসন পার্কে প্রিমিয়ার লিগের এভারটনের কাছে ১-০ গোলে হারের পর এই কাণ্ড ঘটিয়েছিলেন রোনালদো। এরপর তিনি দুঃখপ্রকাশ করেন। পুলিশ ডেকে নিয়ে তাকে সতর্কও করে দেয়। কিন্তু এতেই ঘটনার শেষ হয়নি। এবার সিআর সেভেনকে ওই ঘটনায় অভিযুক্ত করল এফএ। শুনানির পর তার শাস্তিও হতে পারে।

প্রথমবারের মতো নিজের প্রিয় দল এভারটনের খেলা দেখতে জেক হার্ডিং নামের বিশেষ চাহিদাসম্পন্ন সেই কিশোর তার মায়ের সঙ্গে মাঠে গিয়েছিল। রোনালদো তখন ড্রেসিংরুমে ফিরছিলেন। চোখের সামনে রোনালদোকে দেখে সেলফি তুলতে যান ওই ভক্ত। কিন্তু রোনালদো মেজাজ হারিয়ে চাপড় মেরে তার ফোন ফেলে দেন। সেটি নিচে পড়ে ভেঙে যায়! এই ঘটনায় তুমুল সমালোচনা শুরু হলে রোনালদো পরদিন ইনস্টাগ্রামে গভীর দুঃখ প্রকাশ করেন।

এভারটনের সেই ভক্তকে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ দেখার জন্য আমন্ত্রণও জানান রোনালদো। এবার এফএ সেই ঘটনার ভিডিও ফুটেজ নিয়ে বিবৃতি দিয়েছে। রোনালদোর আচরণকে 'অশোভন এবং সহিংস' উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, 'গত ৯ এপ্রিল শনিবার প্রিমিয়ার লিগে ম্যাচ শেষে যে ঘটনা ঘটেছে, তাতে এফএর ই৩৩ বিধি ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ বাঁশি বাজার পর এই ফরোয়ার্ডের আচরণ অশোভন এবং সহিংস ছিল। '

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’