কুমিল্লায় চাঁদা না দেয়ায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার প্রবাসীর পরিবার
কিশোর গ্যাংকে চাঁদা না দেয়ায় কুমিল্লা প্রবাসীর বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর, স্বর্ণলংকার, নগদ টাকা লুট ও প্রবাসীর ছোটভাই মোফাজ্জল হোসেনকে ছুরিকাঘাত করে হাত ভেঙ্গে দেয়া এবং পরিবারের কয়েকজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে আহতরা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
জানাযায়, নগরীর কাজি পাড়া ফরাজি বাড়ীর হাসমত আলীর ৫ ছেলের মধ্যে ২ ছেলে লন্ডন ও ২ ছেলে ইতালীতে রয়েছেন। আর ১ ছেলে পরিবারের সাথে দেশে বসবাস করছেন। স্থানীয় কিশোর গ্যাংয়ের একটি চক্র এলাকার কিছু কু চক্রী মহলের মদদে প্রবাসী পরিবারের কাছে বিভিন্ন অযুহাতে চাঁদা দাবী করেন। চাঁদা না দেয়ায় প্রবাসীদের স্ত্রী ও সন্তানদের অপহরন ও বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।
গত শুক্রবার স্থানীয় লোকজনের মদদে প্রায় ২শতাধিক কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় হামলা চালিয়ে ফরাজী বাড়ীর হাজী হাসমত আলীর পরিবারের উপর । হামলার সময় সন্ত্রাসীরা আলমারী ভেঙ্গে প্রায় ২০ ভরি স্বর্ণ ও নগদ ৫ লক্ষাধিক টাকা নিয়ে যায় । এছাড়া হামলায় আহত মোফাজ্জল হোসেনকে এলোপাতাড়ীয় ভাবে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়া হয়, আহত হন নারী পুরুষসহ আরো ৫জন।
এ নিয়ে থানায় ১১জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অভিযুক্ত ২জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। পরে আটককৃতরা আইনে ফাঁকে জামিনে বের হয়ে এলাকায় দাবিয়ে বেড়াচ্ছে ও ভোক্তভোগীদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এ নিয়ে প্রবাসী পরিবারের সদস্যরা রয়েছে আতংকে।
বর্তমানে পুরুষ শূণ্য প্রবাসীর বাড়ীর আশে পাশে চলছে কিশোর গ্যাংকের আনাগোনা, সিসিটিভির ফুটেজে দেখা যায় দলবল নিয়ে রাতের আধাঁরে এলাকায় আতংক তৈরী করে যাচ্ছে। প্রবাসী এই পরিবারকে গৃহবন্ধি করে রেখেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
এ বিষয়ে প্রবাসীদের মা জানান, সন্ত্রাসীরা বিভিন্ন সময় তাদের কাছে চাঁদা দাবী করেন। ঘটনার দিন বাড়ীর গেইট খোলা পেয়ে গলায় চুরি ধরে আলমারির চাবি নিয়ে সব লুটপাট করে নিয়ে যায়। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের কঠোর নজরধারী ও অপরাধীদের আইনের আওতায় এনে জিবনের নিরাপত্তার দাবী জানান পরিবারের সদস্যরা।
এমএসএম / এমএসএম
শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন
কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি
চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম
রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব
ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত
রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ
শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ